আমরা জানি আমাদের প্রতিটি দিন, প্রতিটি মুহুর্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আমরা নিজেদের কাছে প্রতিজ্ঞা করছি যে, আমরা যা করবো তা ভালোর জন্যই করবো, কল্যাণের জন্যই করবো, সাফল্যের জন্যই করবো। আমরা এখন পুরোপুরি সক্রিয়। তাই নিজস্ব পরিকল্পনা অনুসারে সমানুবর্তিতার সাথে বিবেক ও প্রজ্ঞার নির্দেশ অনুসারে কাজ করবো। প্রতিটি ওয়াদা রক্ষা করতে সচেষ্ট থাকবো এবং প্রতিটি ই-মেইলের সময় মত জবাব দিবো ইনশাআল্লাহ্।
ইনশাআল্লাহ্ ঈমানদারীর সাথে আমাদের উপর সকল অর্পিত দায়িত্ব পালন করবো। আমাদের প্রতিটি কাজ সময়মত সম্পন্ন করবো। আমরা যা পারবো, যা শুনব তার প্রয়োজনীয় সব অংশ অনায়াসে মনে রাখবো। আমাদের মন ও চিন্তাধারা স্বচ্ছ, প্রশান্ত ও হাস্যউজ্জ্বল। আমরা সবার সাথে সুন্দরভাবে মিশবো ও বন্দুসূলভ আচরণ করবো। অন্যের কাজ, সীমাবদ্ধতা ও ভূলভ্রান্তির প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি সহনশীল। তাদের কাজগুলোকে যতদূর সম্ভব সমঝোতা ও সহানুভূতির দৃষ্টিতে দেখবো। কোন ক্ষোভ-ঘৃণা যাতে আমাদের সিদ্ধান্ত ও কাজকে প্রভাবিত করতে না পারে সে ব্যাপারে সব সময় সজাগ থাকবো। চেতনার প্রতিটি স্তরে আমরা আমাদের দেহের উপর, ইন্দ্রিয়ের উপর, মনের উপর আমাদের পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রাখবো ইনশাআল্লাহ্।
আমরা সব সময় অন্যদের সাদর সম্ভাষণ জানাবো। সব সময় হাসিমুখে কথা বলবো। আমরা সময়, ধীরস্থির ও বুদ্ধিমত্তার সাথে সকল পরিস্থিতির সুষ্ঠু সমাধানের চেষ্টা করবো ইনশাআল্লাহ্। যে কোনো প্রতিকূলতার মুখে আমরা আমাদের বিশ্বাসে অটুট থাকবো ইনশাআল্লাহ্।
আমরা জানি বিশ্বাসীরাই বিজয়ী হয়। আমরা জানি পৃথিবী সাহসী মানুষের জন্য। আমরা আত্মবিশ্বাসী, আমরা সাহসী, আমরা নির্ভীক। আমরা পারবো, আমরা করবো এবং উদ্যেমী হয়ে কাজকে ভালোবেসে সফল হবো ইনশাআল্লাহ্।
We know that each moment of every day is very important for us. So, we have promised ourselves – “Whatever we will do that must do for betterment, sake of welfare and success”. We are completely proactive. So, will work following our own plans and instructions with integrity and perception of time. Will be cautious to maintain every promise and answer all e-mails on time, In-Sha’ALLAH.
In-sha’ALLAH we will accomplish our assigned duties with believes. We will complete our every work timely. We will remember important parts simply whatever we will listen and can. Our mind and thought is transparent, peaceful and smiley. We will mix with everyone nicely and behave friendly. Our attitude is tolerable for other person’s work; limitation and mistakes, will consider their works with mutual understanding and sympathy as much as possible. We will always alert about our anger and hate so it cannot be influenced our work and decision. In every step of feelings we will keep full control on our body, emotion and mind, In-Sha’ALLAH.
We will always welcome others. Always will talk with smile face. In-Sha’ALLAH, we will try to solve appropriately for whole situation with time, tolerant and intelligent. We will be rigid in our faith against any obstacle, In-Sha’ALLAH.
We know that the believers are victorious. We know the world for brave people. We are self-confident, we are brave and we are fearless.
We can, we will do and will be successful by loving our work with enthusiasm, In-Sha’ALLAH.
MD. SOHEDUL ISLAM
CHAIRMAN
+88 01796-587860
sohedul@lucrativebd.com
__________________________
Copyright © Lucrative Garments Accessories Solution | All Rights Reserved.